
নীলফামারীর সৈয়দপুর থেকে অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
এর আগে আজ শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। পরে ৩টা ৫ মিনিটে তাঁকে নিয়ে এটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে। তিনি এর আগে সেখানে চিকিৎসা নিয়েছেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নলচিরা ঘাট এলাকার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
বাংলা নববর্ষকে ঘিরে মাটির তৈরি পণ্যের চাহিদা বেড়েছে। বৈশাখী মেলাকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া, শোল্লা ও মানুরী গ্রামের প্রায় ২০০ মৃৎশিল্পী পরিবার রাতদিন কাজ করছে। পুতুল, হাতি, ঘোড়া, ময়ূর, হাঁড়ি-পাতিলসহ নানা সামগ্রী তৈরি করে রাঙিয়ে তুলছে তারা।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. আব্দুল মান্নানের বাড়ি থেকে...
২১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে শামিম নামের এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আস্তানাটির প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে
২২ মিনিট আগে