
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। এ উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছে পুরো এলাকা। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার।
লাই হারাওবা উৎসবে অংশগ্রহণকারী ভক্তরা পথপরিক্রমা করার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন। কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বাঁশি, ঢাকঢোল বাজিয়ে তাদের নিজস্ব ভাষায় সংগীত পরিবেশন ও মন্ত্র পাঠ করা হয়। সন্ধ্যায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের বাদ্য যন্ত্রের তালে তালে সংগীত ও নৃত্য পরিবেশন করে।
প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব লাই হারাওবা। এবারের উৎসবে দেশের প্রথিতযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী-কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটি জানান, উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব মণিপুরি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে। উৎসবটি ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়নে’র আওতায় আয়োজিত হচ্ছে। ইউনেসকো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে এ উৎসবটি উদ্যাপিত হচ্ছে।

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি বাংলাদেশের সদস্যসচিব ওইমান লানথই এবং স্টিয়ারিং কমিটি আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, লাই হারাওবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদ্যাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং ‘মাইবি জাগোই’-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদের উৎসাহিত করার জন্য উদ্যাপন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগ ও ওয়ারী বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
৫ মিনিট আগে
গাইবান্ধার চরাঞ্চলে তেল বিক্রয় কেন্দ্র চালুর ফলে স্বস্তি মিলেছে কৃষিজীবী ও মৎস্যজীবী মানুষের। কৃষিকাজ নির্বিঘ্ন করতে আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে রসুলপুর ফিলিং স্টেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
১৩ মিনিট আগে
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোসহ ভিড়ের মাঝে বাইকে ঘষা লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে অন্য বাইকারদের বাগ্বিতণ্ডা হয়।
৩৪ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
৩৭ মিনিট আগে