
রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সাবিকুনের মৃত্যু ঘিরে বিদ্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাবিকুনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক চাপ ও অপমানজনক আচরণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। এই কারণে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে সাবিকুন।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গতকাল বুধবার ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজনও। এ সময় তাঁরা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে অবরুদ্ধ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বেড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে ফিরে যান পুলিশ সদস্যরা।
বেলা ৩টার দিকে বিক্ষোভকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে ইটপাটকেল ছোড়েন। এতে জানালাসহ বিভিন্ন জায়গার কাচ ভেঙে যায়। এরপরই তাঁরা ১০ তলা ভবনটির নিচতলার ভেতরের কিছু আসবাব ভাঙচুর করেন। বেলা ৪টার দিকে পুলিশ গিয়ে চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁকে মারধর করেন বিক্ষোভকারীরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় পুলিশের দুজন সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে নিয়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কদমতলী থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ গিয়ে ভবনের সামনে হাজির হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড মারা হয়। বিকেল ৫টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন মাসুদ হাসান লিটন আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থী সাকিবুন গতকাল বুধবার রাতে আত্মহত্যা করেছে। তিনি দাবি করেন, তার মা তাঁকে বকা দেওয়ায় সে আত্মহত্যা করেছে।
পরিবার ও স্থানীয় সূত্র বলেছে, শিক্ষার্থীদের প্রতি প্রতিষ্ঠানের কিছু শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তির আচরণ অত্যন্ত কঠোর ও অসম্মানজনক। সামান্য বিষয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে অপমান করা হয় এবং প্রায়ই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার ভয় দেখানো হয়।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, স্কুলের কিছু শিক্ষকের আচরণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছিল। অনেক শিক্ষার্থী মানসিক চাপে আছে।
সাবিকুনের মৃত্যুর পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত। আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্কুলের চেয়ারম্যান ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় দুটি মামলা হবে।’

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
১৯ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২৮ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
২৯ মিনিট আগে