
সিলেট নগরে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন ব্যক্তি কিশোরীকে আটকের পর মারধর করে শিকলে বেঁধে সড়কে হাঁটান বলে জানা গেছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নগরের শাহজালাল উপশহর এলাকার সি-ব্লকের মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)। ভিডিওচিত্র দেখে তাঁদের আটক করা হয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশবাক্স চুরির চেষ্টা করে এক কিশোরী। সে সময় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা কিশোরীকে আটক করেন।
অভিযোগ অনুযায়ী, আটকের পর কিশোরীকে মারধর করা হয়। পরে রাত ১১টার দিকে তাঁর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা কিশোরীকে হজরত শাহপরান (রহ.) থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে আটককারীরা থানায় কিশোরীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।
গতকাল মঙ্গলবার রাতে ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক কিশোরীর কোমরে শিকল বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় অঝোরে কাঁদছিল ওই কিশোরী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, গত সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে তাঁরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাত ১০টার দিকে পুলিশকে আবার ফোন দেওয়া হলে পুলিশ কিশোরীকে হেফাজতে নেয়।
মো. মনজুরুল আলম আরও বলেন, সে সময় কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় কিশোরীকে আইনি প্রক্রিয়ায় গতকাল আদালতে সোপর্দ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে কিশোরীকে শিকলে বেঁধে ঘোরানোর ভিডিওটি নজরে আসার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন রিফাতের মা। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে পরিবারটি যখন একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল, সে সময়ই ঘটলো সবচেয়ে বড় ছন্দপতন। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ গ্রহণকালে নিহত হন সেনাবাহিনীর গানার তাসনিম রিফাত (২৮)।
৩ মিনিট আগে
দেখভালের জন্য প্রতিবেশী দম্পতির কাছে রেখে যাওয়া দুই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে দেন। ওই দিন রাতেই শিশুটির
১১ মিনিট আগে
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়কের নির্মাণকাজ। পল্লিবিদ্যুৎ অফিসে বারবার খুঁটি সরানোর আবেদন করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
১৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
৩২ মিনিট আগে