
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মেলান্দহ থানার এসআই তরিকুল ইসলাম হিমন, মো. আওয়াল, আবু রায়হান ও কনস্টেবল মো. তাহের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এনামুল হক (২৮) ও তাঁর স্ত্রী সবুজা বেগম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ বিকেলে পুলিশ মাদক মামলার আসামি এনামুল হককে গ্রেপ্তারে ২ নম্বর চর এলাকায় অভিযানে যায়। গ্রেপ্তারের সময় এনামুল ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে এসআই হিমন বাম হাতে আঘাত পান এবং অন্য তিন পুলিশ সদস্যও আহত হন।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এনামুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি এনামুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রেনু মিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
৩৬ মিনিট আগে
রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে