
নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া একই এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের সশস্ত্র ডাকাত দল মিলন ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন ভূঁইয়া তাঁর বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোনে বিষয়টি জানান। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে লুটপাট চালায়।
খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান ভূঁইয়া ও তাঁদের চাচা সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে গেলে বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে শাহজাহান ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ডাকাতেরা বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী রিফাত জানান, ডাকাতদের খবর পেয়ে শাহজাহান ভূঁইয়া ও সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে গেলে বাইরে অবস্থান নেওয়া ডাকাতেরা তাঁদের কুপিয়ে আহত করে। পরে লুটপাট শেষে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রায় ৯ ঘণ্টা পেরোলেও পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজ হওয়া অজ্ঞাতনামা যুবকের সন্ধান পাওয়া যায়নি। বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে আবারও অভিযান শুরু করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
১৩ মিনিট আগে
সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন কেরানীগঞ্জ মডেল উপজেলায় সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, কেরানীগঞ্জ সাভার থেকে দূরে হওয়ায় প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে স্থানীয়দের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হবে। একই সঙ্গে আঞ্চলিক পরিচয়ও পরিবর্তন
৩৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ক্রিকেট লীগ ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী একটি মাঠ তৈরি করা হবে। তিনি আরও জানান, ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার উদ্যোগ চলছে এবং চলতি অর্থবছরে ১০ জেলায় কাজ শুরু হবে।
৩৭ মিনিট আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হননি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার আদালতে তাঁর আত্মসমর্পণের কোনো তথ্য পাওয়া যায়নি।
৩৯ মিনিট আগে