কিশোরগঞ্জের মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার (১৬) নিখোঁজের পর ঘোড়াউত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখা যাওয়াকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা সদরের পার্শ্ববর্তী হামিদপল্লির পেছনে নদীতে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো লাশ পায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাশটির সন্ধান মেলেনি। এদিকে কোহিনুরের নিখোঁজ হওয়ার ঘটনায় হৃদয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
লাশের ভিডিও দেখে কোহিনুরের মা নাহার বেগম দাবি করেছেন, সেটি তাঁর মেয়ের লাশ। তবে মরদেহ উদ্ধার না হওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিখোঁজ কোহিনুর মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মৃত ফজলু মিয়া। কোহিনুর মিঠামইন হেলিপ্যাডের পাশে মাইনুদ্দিনের কলোনিতে মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
কোহিনুরের মা নাহার বেগম, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেল ৪টার দিকে কোহিনুর প্রতিদিনের মতো হিন্দুপাড়ার কমল ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় নাহার বেগম কমল ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন, কোহিনুর প্রাইভেট পড়তে যায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে গতকাল সোমবার রাত ১০টার দিকে ঘোড়াউত্রা নদীর হামিদপল্লির পেছনে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করেন। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেখানে লাশটি পায়নি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশের সন্ধানে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তৎপরতা চালালেও কোনো সন্ধান মেলেনি।
প্রতিবেশীরা জানিয়েছেন, গত শনিবার বিকেলে রাস্তায় অটোচালক হৃদয়ের সঙ্গে কোহিনুরকে কথা বলতে দেখা গেছে। কোহিনুরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক ছিল বলেও তাঁরা দাবি করেন। এই তথ্যের ভিত্তিতে সোমবার হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
আটক হৃদয় মিঠামইন বেড়িবাঁধসংলগ্ন কাওসারহাটির মাইনুদ্দিনের ছেলে।
মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করার পর এ ঘটনার রহস্য উদ্ঘাটন সহজ হবে।

রাজশাহীর জন্য নানা যৌক্তিক দাবি নিয়ে মাঠে থাকেন আতিকুর রহমান। সেই সূত্রে পরিচয়। নানা খবরাখবর জানান। গত বছরের ২ সেপ্টেম্বর তিনি হোয়াটসঅ্যাপে একটা চমকে যাওয়ার মতো খবর দিলেন; রাজশাহী শহরের একখণ্ড জমি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। তখনই সরেজমিনে খবরের সত্যতা...
৬ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
২২ মিনিট আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
২৭ মিনিট আগে
পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
২ ঘণ্টা আগে