
মেহেরপুরের গাংনী সীমান্তের শেওড়াতলা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ লাখ ৮ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে এসব পণ্য উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেওড়াতলা বিওপির সীমান্ত পিলার ১৪৩/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাই মালামালের আনুমানিক জব্দমূল্য ৬ লাখ ৮ হাজার ৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতা, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আটকের পর জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে ছেলেকে স্কুল থেকে নিয়ে স্ত্রীসহ মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সালেকিন ফেরদৌস। পথে চাঁদার দাবিতে মোটরসাইকেলের গতিরোধ করে বকাটেরা। দিতে অস্বীকৃতি জানালে তারা সালেকিনের ওপর তাণ্ডব চালায়।
৫ মিনিট আগে
জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। সেই সুপারশপেই গতকাল বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় গুলি চালায় সন্ত্রাসীরা।
৩৫ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি প্রতারণার মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের এই আদেশ দেন।
৪২ মিনিট আগে