
প্রক্রিয়াগত নানা জটিলতার কারণে রাজধানীর নাগরিকেরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন এমনটা মেনে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি করপোরেশনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল–২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মো. আবদুস সালাম বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ কল্যাণে বিশ্বাস করে। সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, তাই একে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে।
নাগরিক সেবা সহজীকরণের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকেরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন যা সত্যি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
তিনি জানান, ঢাকা ব্যাংকের এই নতুন কালেকশন বুথ চালুর ফলে এ অঞ্চলের অধিবাসীরা সহজে সিটি করপোরেশনের বিভিন্ন ফি ও সেবা গ্রহণ করতে পারবেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, আগের সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে কালেকশন কার্যক্রম পরিচালনার দায়িত্ব একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত করে রেখেছিল। তবে বর্তমান সরকার উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে। যারা ভালো ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে যাবে।
আঞ্চলিক কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, এখন থেকে আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার কমানো এবং ব্যবহৃত পলিথিন ড্রেনে ফেলা বন্ধের আহ্বান জানান।

বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’ এ তার বোনের বাসায় বসবাস করতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগনির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হালদা নদী থেকে একটি দেহবিহীন মানুষের হাত উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে হারুয়ালছড়ি নয়াহাট বাজারের পূর্ব পাশে দরফপাড়া এলাকায় হালদা নদী থেকে হাতটি উদ্ধার করে ভূজপুর থানা-পুলিশ।
৪ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অজ্ঞাতনামা (২৯) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়কের শেষ প্রান্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাত ৯টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে বাস থেকে নামিয়ে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করতে যাওয়া স্বজনদের ওপরও হামলা করে দুর্বৃত্তরা। এতে শ্রমিক দলের নেতাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার মুলাদী-হিজলা সেতুর পশ্চিমপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে