
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। পাশাপাশি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচার দাবি করেছে তারা।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তারা সড়ক অবরোধ করে। এতে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ছাড়েন তাঁরা। এ সময় শাহবাগে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলা ৩টার দিকে শাহবাগ মোড়ের কাঁটাবনমুখী সড়কে প্রতিবাদ সমাবেশ করা হয়। শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে কয়েক শ মানুষ জড়ো হন। এ সময় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন অবরোধকারীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে সাজা দেওয়া হয়। পরে কারাগারে তাঁকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম এসেছে। তাই আইজিপিকে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে। এরপর তাঁর বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পাশাপাশি শহীদ পিন্টু হত্যার তদন্ত করে বিচার করতে হবে।
এদিকে শাহবাগ সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যান। বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক অবরোধ ছেড়ে দেন অবরোধকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পিন্টু হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে