
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে সমাজ শাহী মসজিদের পুকুরের ইজারা বাতিল ও কমিটির অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার মসজিদ চত্বরে এই মানববন্ধন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কে এম আকতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রাশিদুল ইসলাম হেলাল, মসজিদ কমিটির সাবেক সদস্য কামাল হোসেন বিপ্লব, বিএনপি নেতা খন্দকার ফরহাদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নিয়মনীতি না মেনে জামায়াত নেতার যোগসাজশে নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক খলিলুর রহমান গোপনে বৈঠক করে এই ইজারা ডাকের কাজ করেন। তাঁরা এই ইজারা বাতিল, প্রশাসক খলিলুর রহমানের অপসারণসহ মসজিদ কমিটি বাতিলের দাবি জানান।
এর আগে গতকাল সোমবার সমাজ শাহী মসজিদের পুকুর ইজারা দেওয়ার জন্য ডাক অনুষ্ঠিত হয়। তবে ডাকের কার্যক্রম চলাকালে একটি পক্ষ দাবি করেন, প্রশাসন গোপনে এই ডাকের আয়োজন করেছে, তাঁরা কিছু জানেন না। পূর্ব থেকেই একজনকে ইজারা দেওয়ার জন্য গোপনে চুক্তি হয়। এতে হট্টগোল শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ইউনিয়ন প্রশাসক খলিলুর রহমান জানান, নির্ধারিত সময়ে ডাকে অংশ নিয়ে একজন সর্বোচ্চ ৬৭ লাখ টাকা ইজারা মূল্য হেঁকেছেন। ডাকে কোনো অনিয়ম করা হয়নি।
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। কতিপয় ব্যক্তি ইজারার কাগজপত্র ছিনিয়ে নিয়েছে।’
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘ডাকের জন্য সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে মাত্র দুজন অংশ নেন। ইজারা কার্যক্রম শেষ হলে কিছু লোক এসে হট্টগোল শুরু করেন।
‘শুনছি তারা নাকি মসজিদ কমিটির বিরুদ্ধে মানববন্ধন করছে। মসজিদ কমিটি এখানে জড়িত না। তা ছাড়া কোনো অনিয়ম করা হয়েছে বলে আমার কাছে অভিযোগ নেই। এটা দুটি পক্ষের মধ্যে সমস্যা।’

মাত্র পাঁচ টাকা চেয়ে না পেয়ে রাজধানীর ইন্দিরা রোডের এক বাড়ির তত্ত্বাবধায়ককে (কেয়ারটেকার) ছুরিকাঘাতে খুন করার অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন।
২ মিনিট আগে
বরগুনার উপকূলজুড়ে বিভিন্ন জেলেপল্লিতে অভাব-অনটনের কালো ছায়া পড়েছে। জ্বালানি তেলের তীব্র সংকটে নদ-নদীতে ট্রলার নিয়ে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। ফলে আয়রোজগার বন্ধ তাঁদের।
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে স্বাধীনতার মাস উপলক্ষে ১৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন চসিক মেয়র শাহাদাত হোসেন। বইমেলা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে
২২ মিনিট আগে
বাম্পার ফলনেও তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন আমতলীর চাষিরা। ক্রেতা সংকটে তাঁরা তরমুজ বিক্রি করতে পারছেন না। এতে শতকোটি টাকা লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
৩৩ মিনিট আগে