
নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় দীপ্ত আদিত্য নামের এক ভুক্তভোগী মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সোহেল রানা মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মো. আলতু মিয়ার ছেলে। আর ভুক্তভোগী যুবক দীপ্ত আদিত্য একই গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ্ত আদিত্য তাঁর ব্যবহৃত হিরো থ্রিলার মোটরসাইকেলটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গোয়ালঘরে রাখেন। পরদিন গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে বসতঘরের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আদিত্য দেখতে পান, যুবদল নেতা সোহেল রানা বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাঁর গোয়ালঘরের সামনে ঘোরাঘুরি করছেন। এই ঘটনায় শুক্রবার রাতে দীপ্ত আদিত্য মদন থানায় সোহেল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী দীপ্ত আদিত্য বলেন, ‘আমার মোটরসাইকেলটি চুরি হওয়ার পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেছি। গভীর রাতে আমার গোয়ালঘরের সামনে সোহেল রানাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কোনোরকম শব্দ হলেই তাঁকে চোরের মতো দৌড়াতে দেখা গেছে। এর কিছুক্ষণের মধ্যে লোডশেডিং হলে ক্যামেরা ওপরের দিকে তুলে মোটরসাইকেল চুরি করে। বিষয়টি নিশ্চিত হয়েই থানায় অভিযোগ দিয়েছি।’
তবে অভিযুক্ত যুবদল নেতা সুহেল রানা বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি। বিষয়টি সমাধানের জন্য নেতা-কর্মীদের নিয়ে ওসি সাহের সঙ্গে কথা বলেছি। সিসিটিভি ফুটেজে যে লোকটিকে দেখা গেছে, সেটা আমি না। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে।’
এ বিষয়ে মদন থানার ওসি হাসনাত জামান বলেন, ‘মোটরসাইকেল চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১২ মিনিট আগে
শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ার আগে ঘাটে নোঙর করা এ আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ মোট পাঁচটি লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
১৪ মিনিট আগে
আহত ব্যক্তির স্বজনেরা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। পথে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
১ ঘণ্টা আগে