
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং থানা-পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ৮৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। এ সময় জব্দ করা প্রায় ৮ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে