
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখার সময় তাঁদের আন্দোলন চলমান ছিল।
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে ‘বাহ! ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাংবাদিকের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রদল হামলা করে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান খান বলেন, ‘নতুন করে কোনো স্বৈরাচার এখানে প্রতিষ্ঠিত হবে না, এখানে কোনো ভয়ের সংস্কৃতি চালু হবে না। আমাদের প্রশাসন দীর্ঘ সময় পার হওয়ার পরেও তারা সুষ্ঠু কোনো প্রতিশ্রুতি আমাদের দিতে পারেনি, আইনের কোনো ব্যবস্থার প্রতিশ্রুতি আমাদের দিতে পারেনি। তারা অজ্ঞাতনামা মামলার দিকে হাঁটছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, যারা চিহ্নিত তাদেরকে আইনের আওতায় আনা হোক।’
রাবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক শাকিবুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা ও ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাজলা পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও প্রক্টর বলেন, পুলিশ পালিয়ে গেছে—এটা আমরা মানি না। ক্যাম্পাসে এতগুলো অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থাকা সত্ত্বেও কেন তারা এটি সামাল দিতে পারল না, এর জবাব দিতে হবে।’
এ সময় সাংবাদিকতা বিভাগের ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় শতাধিক শিক্ষার্থী ও সংবাদ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রোববার রাতে ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীবের নেতৃত্বে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীরা হামলা চালান। এতে চারজন সাংবাদিকসহ প্রায় দশজন আহত হন।

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর এলাকা থেকে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
অভিযানের সর্বশেষ ধাপে গতকাল সোমবার (৫ অক্টোবর) নেপালের স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটে ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস জয় করেন তিনি। এর আগে ১ অক্টোবর দুপুর ১২টা ৩৩ মিনিটে ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার...
৩৩ মিনিট আগে