
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে করে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাছবোঝাই ট্রাকের চাপায় কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আহমেদ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে। তিনি একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অপর নিহত সোলাইমান হোসেন একই এলাকার হাসান সিকদারের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাতের দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রং সাইড দিয়ে আসা একটি দ্রুতগতির মাছবোঝাই ট্রাক তাঁদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেলটি কিছুটা পেছনে থাকায় তাতে থাকা দুই বন্ধু অক্ষত থাকেন।
ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা রাতেই শ্রীপুরে এসে মরদেহ শনাক্ত করেন। কাওসার ও সোলাইমান ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে চলাফেরা, বেড়ানো ও আড্ডা দিতেন। শেষযাত্রাতেও তাঁরা একসঙ্গেই বিদায় নিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মাছবোঝাই ট্রাকটি রং সাইড দিয়ে চলছিল। এ কারণেই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটিতে সবুজ ছত্রাক (ফাঙ্গাস) পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, নিম্নমান ও খাওয়ার অনুপযোগী বনরুটি সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
৩৪ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট নিরসন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা।
১ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর একসঙ্গে প্রসব করা পাঁচ নবজাতকের মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এখন শুধু বেঁচে আছে একটি ছেলে সন্তান। তবে জীবিত শিশুটির অবস্থায়ও আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় নানা জটিলতায় এদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
৩ ঘণ্টা আগে