Ajker Patrika

দশমিনায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন পাউবোর অতিরিক্ত মহাপরিচালকের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
দশমিনায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন পাউবোর অতিরিক্ত মহাপরিচালকের
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মুখলেসুর রহমান। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মুখলেসুর রহমান। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হাজিরহাটের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মো. রুবেল হোসেন, পটুয়াখালী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার প্রমুখ।

পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মুখলেসুর রহমান বলেন, হাজিরহাট ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর প্রবল স্রোতে হাজিরহাট এলাকার বেড়িবাঁধের দুটি জায়গায় ফাটল দেখা দেয়। পরে বেড়িবাঁধের দুই অংশ ভেঙে পানি প্রবেশ করে ৫০টি বসতঘর ও প্রায় ১০০ একর জমি প্লাবিত হয়। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন।

এরপর বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। গতকাল বেলা ১১টার দিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত