রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ‘ককটেল’ বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম সিয়াম মজুমদার (২১) বলে জানা গেছে। তাঁর বাড়ি খুলনার দৌলতপুরে। থাকতেন ঢাকার মগবাজারের নিউ ইস্কাটন এলাকায়।
ঘটনার বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে আটটার দিকে মগবাজারে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে শক্তিশালী ‘ককটেল’ তাঁর মাথার ওপর পড়ে। ককটেল বিস্ফোরণে তাঁর মাথায় আঘাত পান। এ সময় ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ডিসি মাসুদ আলম জানান, নিহত ব্যক্তির নাম সিয়াম বলে জানা গেছে। তিনি সেখানে চা পান করতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচে থাকা এক যুবকের মাথায় পড়ে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে শক্তিশালী ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়।
পুলিশ জানায়, মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন নিহত সিয়াম। দোকান থেকে নাশতা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসেছিলেন।
ঘটনার পর সেখানে পুলিশের বোম্ব স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। তাঁরা ঘটনার তদন্ত ও আলামত সংগ্রহ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু করে পুলিশ। প্রাথমিক সুরতহাল তৈরি করে সিয়ামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।

পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট দিয়েছেন।
৪ মিনিট আগে
বার্ধক্যের দুর্বলতাকে হার মানিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শতবর্ষী রাবেয়া খাতুন। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।
৬ মিনিট আগে
ফারহান ইশরাক আরও জানান, তার বাবার হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাঁর বাবাকে আজ সকালে মা ভোটকেন্দ্রে যেতে না অনুরোধ করেছিলেন। তবে পছন্দের প্রতীকে ভোট দিতে মাকে নিয়ে তাঁর বাবা কেন্দ্রে গিয়েছিলেন।
১৩ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন। বুড়িরচর ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
১৫ মিনিট আগে