
খুলনার ময়ূর আবাসিক লেকে ভাসমান অবস্থায় সোয়েব নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
হরিণটানা থানার এসআই জাহাঙ্গীর মোল্লা পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। বুধবার বিকেলেও সে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তাঁরা ফিরে আসেন।
আজ সকালে স্থানীয়রা লেকে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ সোয়েবের বলে শনাক্ত করেন।
এসআই জাহাঙ্গীর মোল্লা আরও বলেন, ‘সোয়েব সাঁতার কাটতে জানে না। পানি দেখে সাঁতার কাটার জন্য লেকে নামতে গিয়ে স্লিপ খেয়ে পানিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই মারা যেতে পারে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখব। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনও হয়নি প্রশিক্ষণ ক্লাস। রংপুরের তারাগঞ্জ উপজেলা নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ছয় বছরেও। বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি শেষে বর্তমানে বিচারাধীন রয়েছে আপিল বিভাগে। আপিল নিষ্পত্তি না হওয়ায় দুই আসামির মৃত্যুদণ্ডও কার্যকর করা যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি কার্যক্রম, শিক্ষার্থীদের নিবন্ধন ও বিভিন্ন নথিপত্রে বারবার জটিলতা সৃষ্টি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ১০ তলা আবাসিক-কাম-বাণিজ্যিক একটি ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই এরিস্টো কেয়ার নামে একটি হাসপাতাল চালুর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নির্মাণে নকশা লঙ্ঘন, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং একাধিক কাঠামোগত অসংগতি নিয়ে সিডিএ একাধিকবার নোটিশ ও মোবাইল কোর্ট...
৫ ঘণ্টা আগে