
রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ ফারুক মীর (৪০) মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। ওই দিন ঘটনাস্থলেই মারা যান অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০)।
ফারুক মীরের ছোট ভাই মো. তোফায়েল মীর আজকের পত্রিকাকে বলেন, তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। তার ভাই বিয়ামের ওই ভবনে থাকতেন এবং মাস্টার রোলে বিয়াম কার্যালয়ে সচিব পদমর্যাদার মোশারফ হোসেনের গাড়ি চালক ছিলেন।
তিনি আরও বলেন, এর আগে তার ভাই প্রায় ১৫ বছর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ি চালক ছিলেন। তাঁর স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা ও এক মেয়ে-দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
ঘটনার সময় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় দুজন থাকতেন। আনুমানিক রাত ৩টার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আব্দুল মালেক খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ ফারুক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
১২ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
১৬ মিনিট আগে
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’
১ ঘণ্টা আগে