
গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর হাজারীবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
আটক দুই ব্যক্তি হলেন মো. শহিদুল ইসলাম (৪৫) ও মো. সুমন (২২)। পুলিশ তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে হাজারীবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি করতে নির্দেশনা দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ এবং কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এতে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশ পৌঁছার আগেই মিছিল শেষ হয়ে যায়।’
ওসি বলেন, ‘ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।’

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
১৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আলমপুর খয়রুল্লা গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে...
২৩ মিনিট আগে
সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
২৮ মিনিট আগে
বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বিজিবি। পরে থানচি থানা পুলিশের করা মামলায় তিনজনকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে