
নওগাঁর আত্রাইয়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে খোলা জায়গায় ত্রিপল টানিয়ে পাঠদান চলছে। রোদ-বৃষ্টি আর কক্ষসংকটে পড়ালেখা করতে গিয়ে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, আর চার কক্ষবিশিষ্ট বর্তমান ভবনটি নির্মিত হয় ১৯৯৪ সালে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৪৫ জন। শিক্ষক পাঁচজন এবং কর্মচারী রয়েছেন তিনজন। ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রায়ই ছাদের পলেস্তারা ও কংক্রিট খসে শিক্ষক-শিক্ষার্থীদের গায়ে পড়ে। সর্বশেষ গত ২৩ জুন ক্লাস চলাকালে একটি শ্রেণিকক্ষের বিমের নিচের অংশের কংক্রিট পড়ে দুই শিক্ষার্থী আহত হয়। এমন ঘটনার পর ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, ভবনটির অনেক স্থানেই পলেস্তারা খসে গেছে। দেয়ালের অংশ ধসে গিয়ে রড বেরিয়ে এসেছে। দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এমন অবস্থায় বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন থেকে একটু দূরে খোলা জায়গায় বাঁশের খুঁটির ওপর ত্রিপল টানিয়ে পাঠদান চলছে। তবে ঝুঁকিপূর্ণ ভবনেই দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকেরা।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিউল ইসলাম জানায়, প্রায় সময় স্কুলের ভেতরের দেয়ালের অংশ ধসে পড়ে। কিছুদিন আগে ক্লাস চলাকালে কংক্রিট খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়।
প্রধান শিক্ষক অমৃত কুমার সরকার বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। কিছুদিন আগে ক্লাস চলাকালে একটি কক্ষের বিমের নিচের অংশ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এরপর বিদ্যালয় মাঠে ত্রিপল টানিয়ে পাঠদান চলছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উন্নয়ন শাখায় আবেদন পাঠানো হয়েছে।
আত্রাইয়ের ইউএনও মনিরুজ্জামান বলেন, আপাতত টিন দিয়ে অস্থায়ী কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ তাঁর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
৬ মিনিট আগে
গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ....
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের তাড়াইলে হুইলচেয়ারে চলাফেরা করা এক বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। টাকা-পয়সা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩৮ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে