
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী (৬০) ও ছেলে জিয়ারুল ইসলামের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় কাওসার আলীর শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। চর থেকে ঝাউগাছ কেটে বাড়ি ফিরছিলেন তিনি, তাঁর স্ত্রী, ছেলেসহ ছয়জন। নৌকায় থাকা সবার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুঘাট এলাকায়, পদ্মা নদীর পাড়ে। নদীর চর থেকে ঝাউগাছ ও খড় কেটে এনে বিক্রি করতেন তাঁরা।
নৌকা ডুবে যাওয়ার পর তাঁরা সাঁতার কাটতে থাকেন। পরে অন্য একটি নৌকা গিয়ে তাঁদের কয়েকজনকে উদ্ধার করে।
নৌকাডুবির পর কাওসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম নিখোঁজ ছিলেন। সাঁতরে বেঁচে ফিরেছিলেন কাওসারের স্ত্রী জাহেরা বেগম।
স্বজনদের ভাষ্য, আজ সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে তাঁরা এ খবর পান। পরে দুপুরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাজশাহীর তালাইমারী এলাকায় ছেলে জিয়ারুল ইসলামের মরদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করলে পরিবার দাফনের ব্যবস্থা করে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, এ ঘটনায় আজ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৩৬ মিনিট আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে দিনদুপুরে অবৈধভাবে বালু লুটের সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পালিয়ে গেছে বালুদস্যুরা। শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের লুসাই পার্ক অংশে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে