Ajker Patrika

শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে মহিপুর থানায় একটি যৌন নির্যাতনের মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, সেকান্দার নানা অজুহাতে প্রায়ই ভুক্তভোগী শিশুর বাড়িতে যাওয়া-আসা করতেন। ১৪ আগস্ট রাত সাড়ে আটটার দিকে সেকান্দার ওই শিশুর বাড়িতে গিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে তাঁদের খালপাড়ে নিয়ে যান। সেখানে নিয়ে ওই শিশুকে যৌন নির্যাতন করেন তিনি। এ সময় শিশুটির চিৎকারে সেকান্দার দৌড়ে পালিয়ে যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত