
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখীতে মাঠের পর মাঠ পাকা বোরো ধান লন্ডভন্ড হয়ে পড়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বছরের প্রধান ফসল ঘরে তোলার আগমুহূর্তে এমন দুর্যোগে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর, রায়পুর, চতরা, বড় আলমপুর, টুকুরিয়া, মদনখালী, ভেন্ডাবাড়িসহ বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ মাঠের পাকা ধান মাটিতে নুয়ে পড়ে। কোথাও কোথাও জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে আরও দুর্ভোগে পড়েছেন কৃষকেরা।
সরেজমিন দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধান মাটিতে লুটিয়ে আছে। অনেক কৃষক পরিবার নিয়ে মাঠে নেমে ধান রক্ষার চেষ্টা করছেন। তবে শ্রমিকসংকট ও বৃষ্টির কারণে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকদের আশঙ্কা, দ্রুত ধান কেটে না তুলতে পারলে পানিতে ভিজে ধানের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং ফলনও কমে যাবে।
স্থানীয় কৃষকেরা জানান, ধারদেনা করে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করে তারা বোরো ধানের আবাদ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছিল। কিন্তু আকস্মিক কালবৈশাখীতে সব হিসাব-নিকাশ এলোমেলো হয়ে গেছে।
কৃষক নজরুল ইসলাম বলেন, ‘সারা বছর কষ্ট করে ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছিল। ভাবছিলাম ধান বিক্রি করে ঋণ শোধ করব। কিন্তু ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন শ্রমিকও পাওয়া যাচ্ছে না, কীভাবে ধান ঘরে তুলব বুঝতে পারছি না।’
আরেক কৃষক নুর ইসলাম বলেন, ‘ধান মাটিতে পড়ে থাকলে দ্রুত পচে যাবে। বৃষ্টি আরও হলে ক্ষতি বাড়বে। সরকারিভাবে সহায়তা না পেলে আমরা বড় বিপদে পড়ব।’
এদিকে ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে এবং বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কয়েক ঘণ্টা দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, আকস্মিক ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৭ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১০ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১৩ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে