
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় এক রাতেই ছয় দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে টিন ও দেয়াল কেটে দোকানে ঢুকে নগদ টাকা এবং মালামাল নিয়ে যায় চোরের দল।
এক রাতেই ছয় দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো সান্তাহার শহরের স্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস ও তমা পেপার হাউজ।
জানা গেছে, চোরেরা আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার টাকা, তমা পেপার হাউজ থেকে চার হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে নানা ধরনের মালামাল নিয়ে যায়। তারা দেয়াল কেটে সান্তাহার বেকারীতে ঢুকে ক্যাশ ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে দোকানিরা অভিযোগ দিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

দীর্ঘ ১৩ বছর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এ-সংক্রান্ত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শয্যায় উন্নীত হওয়ার পাশাপাশি আইসিইউ সেবাও সরকারি অনুমোদন পেল। শিগগিরই ১০০ শয্যার আইসিইউ চালু হবে।
১ মিনিট আগে
একদিকে বাড়ির উঠানে রাখা মায়ের নিথর দেহ, অন্যদিকে বাজারে পুড়ছে জীবিকার একমাত্র অবলম্বন চায়ের দোকানটি। বাড়িতে মায়ের লাশ ফেলে চায়ের দোকানের আগুন নেভাতে যাওয়া তাই আর হলো না সুরমা বেগমের (৩০)।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রিগুলো বিতরণ করা হয়।
৯ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত বাস ভাড়া মওকুফ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
১১ মিনিট আগে