Ajker Patrika

অপরাধীদের আশ্রয় দিলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্য হবে: সারজিস

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬
অপরাধীদের আশ্রয় দিলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্য হবে: সারজিস
বরগুনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’

আজ মঙ্গলবার দুপুরে বরগুনা পৌরশহরের একটি হোটেলে এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সারজিস এসব কথা বলেন। এ সময় তিনি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস-সংকট সরকারের অব্যবস্থাপনার ফল উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশে ফিরে আসবেন না জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ১৪০০ মানুষকে খুন করে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসবে না। শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।’

এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জুলাই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার মেয়াদ শেষ করতে পারবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত