Ajker Patrika

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
আজ বেলা সাড়ে ১১টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়ে।

এর পর থেকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয়। দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেয়। এরপর স্লোগান থামলেও শিক্ষার্থীরা বোর্ডে অবস্থান করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা দেড়টা) শিক্ষার্থীরা সেখানেই ছিলেন। শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক আছে।

এ বিষয়ে কথা বলার জন্য বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে ফোন করা হলেও তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত