
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন। আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়।
লিখিত বক্তব্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) বলেন, ডিএই-র ডিজির অদক্ষতার সুযোগে কৃষি মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়ালখুশি মতো কর্মকর্তাদের বদলি করে চলেছে। এসব বদলির মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দুর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই ডিএইর বর্তমান ডিজিসহ ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব অভিযোগ করেন, ছাত্রজনতার অভ্যুত্থানের আগের দিনও অর্থাৎ ৪ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান ডিজি মো. ছাইফুল আলম ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ খামারবাড়ির অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরি বিধি লঙ্ঘন করে রাজ্জাক-নাসিম-ওয়াহিদা গংদের নিয়ে "শেখ হাসিনাতেই আস্থা" জানিয়ে খামারবাড়ি চত্বরে রাজনৈতিক মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম জানান, ডিএই’র বর্তমানে ২৯টি প্রকল্প চলমান রয়েছে। সরকার বদলের পর মাত্র ৯-১০টি প্রকল্পে নতুন পিডি দেওয়া হয়েছে। বাকিগুলোতে আওয়ামী লীগের দোসররাই বহাল তবিয়তে আছে। এ অবস্থায় বাকি প্রকল্পগুলোতেও পরিবর্তন আনতে হবে। কারণ বিগত ১৫ বছরে প্রত্যেকটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।
ডিএই’র উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে বদলির ইস্যুতে তিনি আরও বলেন, এ বদলিতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০তম বিসিএসের কর্মকর্তা মাহবুবুর রশীদ বিগত আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ড. শাফায়েত আহমেদ সিদ্দিক, হাসিবুল হাসান, বাসিরুল আলম, আরিফ মাহমুদ, কাজী শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।

বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলেরা হামলা চালিয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ট্রলার ও বেহুন্দি জালসহ দুই জেলেকে আটক করা হয়। মৎস্য অভয়াশ্রম মেঘনায় উপজেলা মৎস্য কর্মকর্তা লোকজন নিয়ে অভিযানে গেলে...
৯ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার...
৩০ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
৩৬ মিনিট আগে
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
১ ঘণ্টা আগে