ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইদ্রিস আলী (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইদ্রিস আলী একই ইউনিয়নের দীঘিরপাড় টানপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে।
জানা গেছে, রোববার দুপুরের দিকে ইদ্রিস আলী আমাটিয়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকলিয়া নতুন ব্রিজ মোড়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
৪০-এর পরিবর্তে ৪৩ কেজিতে মণ নির্ধারণের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আড়তদার ও ব্যবসায়ীদের ধর্মঘটে পেঁয়াজের বাজার অচল হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন পেঁয়াজচাষিরা।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চোর অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার কলাগাছিয়া চরে গত রোববার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
১৪ মিনিট আগে