
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এসব জাল ধ্বংস করা হয়। এর আগে গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গতকাল বুধবার থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ মিটার দীর্ঘ ১৭টি চায়না দুয়ারি জাল ও ৪টি কারেন্ট জাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে দেশি জাতের মাছের বংশ বিস্তার হুমকিতে পড়েছে। পাশাপাশি জলাশয়ের খাদ্য শৃঙ্খল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দেশি মাছের ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের সচেতনতাই পারে এই সমস্যার সমাধান করতে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
৬ মিনিট আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
২৪ মিনিট আগে
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চারে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১১২ কোটি টাকার চেক প্রতারণার এক মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁকে জামিন দেন।
৩৬ মিনিট আগে