
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এই ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর দুজনের নাম আলতাফ ও এরশাদ বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
২১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
২৩ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল।
২৬ মিনিট আগে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে অপহৃত ৬ জেলে মুক্তিপণের টাকা দিয়ে জলদস্যুদের কবল থেকে বাড়িতে ফিরেছেন। গতকাল শুক্রবার রাতে তাঁরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে পৌঁছান। তবে মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো চার জেলে জিম্মিদশা থেকে মুক্তি পাননি।
৩১ মিনিট আগে