বান্দরবানের থানচি উপজেলায় জুমের ধানখেতে বন্য শূকরের আক্রমণে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোয়াইক্ষ্যং মৌজার নিলট ম্রোপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা দালো ম্রো (৪৫) ও তাঁর মেয়ে সাংতম ম্রো (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার জুমের ধানখেতে একঝাঁক বন্য শূকর ঢুকে পড়ে। এ সময় দালো ম্রো ও তাঁর মেয়ে সাংতম ম্রো ধানখেত থেকে শূকরগুলো তাড়াতে গেলে হঠাৎ শূকরগুলো তাঁদের ওপর আক্রমণ করে। এতে বাবা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুর রহমান তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যান্ডেজ করা হয়। পরে উন্নত চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধের টিকা দেওয়ার জন্য তাঁদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, জুমের ধান পাকতে শুরু করায় পাহাড়ি এলাকায় বন্য শূকরের উপদ্রব বেড়েছে। এতে জুমচাষিরা ফসল রক্ষার পাশাপাশি বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকিতেও রয়েছেন।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, ‘আহত বাবা ও মেয়েকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা ও ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়েছে। উন্নত চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধের টিকা দেওয়ার প্রয়োজন হওয়ায় তাঁদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছিলেন মজিবুর রহমান (৫৫)। ওই মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস কারাগারে ছিলেন খোকন মিয়া (৪৫)। পরে মজিবুর রহমানের মেয়ে নিজেই বাড়িতে ফিরে এসে জানান, তাঁকে কেউ অপহরণ করেনি।
২০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনি দুটির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়...
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে