
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের কিশোর ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন তুহিনের বাড়ি থেকে নিহতের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত মোট তিন তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া।
পুলিশ জানায়, জেলা পুলিশের একটি বিশেষ দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই উদ্ধার অভিযানটি মামলার তদন্তে একটি বড় অগ্রগতি এনে দিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রথমে তুহিনকে আটক করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের শিকার অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিলেন তুহিন। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আনাস এবং এর আধা ঘণ্টা পর ফাহিম নামের আরও দুই তরুণকে আটক করে পুলিশ।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তিন তরুণকে পুলিশি হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও নেপথ্য পরিস্থিতি উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।’
হত্যার শিকার ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তী সময়ে গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বর্তমানে আটক তিন তরুণকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ল্যাব টেস্ট ও সিসিটিভি ফুটেজ বিস্তারিত বিশ্লেষণ করে অপ্রতিম হত্যাকাণ্ডের সঠিক চিত্র উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ময়মনসিংহের হালুয়াঘাটে মাত্র এক মিনিটের আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। ঝড়ের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় খোলা আকাশের নিচে পড়া পরিবারগুলো আরও দুর্ভোগে পড়েছে।
২৪ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের হাতলেখা একটি আবেগঘন চিরকুট উদ্ধার করেছে।
৪৩ মিনিট আগে
বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেকার যুবকদের কর্মমুখী করতে ৩৩ জনকে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হ
১ ঘণ্টা আগে