Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬: ৪৭
ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১
রিয়াদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থেকে অপহৃত কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার গভীর রাতে র‍্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর সদস্যরা তাঁকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করে। র‍্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর কমান্ডার মো. কাওসার বাঁধন আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবক মোহাম্মদ রিয়াদ (১৯) ঠাকুরগাঁও জেলার সদর থানার খালপাড় ভিআইপি মোড়ের মোশাররফ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রিয়াদ। গত ১ জুন ভুক্তভোগী কিশোরী তাঁর বাসার সামনে রাস্তায় বের হলে প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান রিয়াদ। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোনকে অপহরণের অভিযোগ এনে মামলা করেন।

র‍্যাব বিষয়টি আমলে নিয়ে কিশোরীকে উদ্ধার অভিযানে নামে। রোববার গভীর রাতে মির্জাপুরের গোড়াই এলাকার মেঘনা ফ্যাক্টরির কাছে থেকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াদ এবং উদ্ধার করা কিশোরীকে ঠাকুরগাঁও থানায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত