
কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচারের পর তাঁর পাসপোর্ট ছিনিয়ে নেওয়া, অর্থ আত্মসাৎ এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে মো. রুবেল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রুবেল মানব পাচার চক্রের মূল হোতা উল্লেখ করে সিআইডি জানায়, গত মঙ্গলবার (২১ জুলাই) ফরিদপুরের চরভদ্রাসন থানা এলাকা থেকে সিআইডির মানব পাচার শাখার (টিএইচবি) একটি দল রুবেলকে গ্রেপ্তার করে। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী নারী স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সময় রুবেলের সঙ্গে পরিচিত হন। পরে রুবেল তাঁকে কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। বিদেশে পাঠানোর কথা বলে প্রথমে এনজিও থেকে নেওয়া এক লাখ টাকা এবং পরে বিভিন্ন সময়ে আরও অর্থসহ মোট চার লাখ টাকা ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর পাসপোর্টও সংগ্রহ করা হয়।
সিআইডি জানায়, ২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তাঁর পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেয়। পরে তাঁকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয়। চক্রটি ওই নারীর উপার্জিত অর্থ আত্মসাৎ করে। এ ছাড়া বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে অস্বীকৃতি জানালে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রাণনাশ ও অন্য দালালের কাছে বিক্রির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
সিআইডি আরও জানায়, পরবর্তী সময়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থার সহায়তায় চলতি বছরের ১ জুলাই দেশে ফিরে আসেন ভুক্তভোগী। এরপর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীর দেওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের আদেশে তাঁর জবানবন্দি গ্রহণ করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জবানবন্দি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মানব পাচার চক্রের অন্য সদস্য, আর্থিক লেনদেন, বিদেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগী এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এই চক্রের মাধ্যমে আরও কোনো বাংলাদেশি একইভাবে পাচারের শিকার হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে