খাগড়াছড়ি সদরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)। তিনি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে।
এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজ সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাঁদের দলের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘এক পাহাড়ির মৃত্যুর সংবাদ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।’

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথি জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২৪ মিনিট আগে
সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবারের মতো ‘পেনগান’ নামে নতুন এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ভারতীয় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ তাঁর মরদেহ ভারতের মাথাভাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগে