
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রক্টরসহ শিক্ষকদের ওপর শারীরিক হেনস্তা ও হামলার অভিযোগে জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। অন্যথায় ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-দপ্তর সম্পাদক মু. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি ও তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান, উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে জায়গা না থাকায় এবং ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তার স্বার্থে মূল গেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে বন্ধ গেটে এলোপাথাড়ি লাথি মারা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গেট খুলে প্রক্টর ও শিক্ষকরা বাইরে এলে জকসু ভিপি রিয়াজুল ও জিএস আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে শারীরিকভাবে হেনস্তা করেন। সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েও এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিবিরের ‘মব’ সংস্কৃতির মাধ্যমে তারা জকসুর লক্ষ্য ও উদ্দেশ্য পরিপন্থী কাজ করছেন বলে অভিযোগ তোলে ছাত্রদল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় জকসু ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ...
৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষক দলের বহিষ্কৃত সাবেক এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছেন চক্রটির মূল হোতা হিসেবে পরিচিত ‘খান সাহেব’।
১ ঘণ্টা আগে
আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।
১ ঘণ্টা আগে