
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সৌদিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় এ বিষয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী বিএনপি নেতা ও কালাইয়া বন্দরের ইজারাদার রাজিব বাবু জানান, তিনি রিপোর্টার্স ইউনিটির একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে সৌদিয়া মার্কেট এলাকায় যানজটের কারণে তাঁর গাড়ি আটকে যায়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ মোটরসাইকেল নিয়ে এসে তাঁর গাড়ির পেছনে কয়েকবার ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।
রাজিব বাবুর দাবি, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁর গাড়িচালকের সঙ্গে ফাহাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চালককে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে সন্ধ্যায় তাঁর গাড়িটি বাউফল থানা চত্বরে পাওয়া গেলেও গাড়ির ভেতরে থাকা প্রায় ৭৬ লাখ টাকা, পাঁচটি প্রজেক্টর এবং চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি বলেন, রাস্তার মাঝখানে গাড়ি রাখার কারণে মোটরসাইকেল নিয়ে যেতে সমস্যা হচ্ছিল। গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চালক তাঁর হাত ধরে টান দেন। এতে তাঁর সঙ্গে থাকা অসুস্থ স্ত্রীসহ মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হলেও তিনি কাউকে মারধর করেননি। এ ছাড়া টাকা, মালামাল বা চালক নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, একটি গাড়িকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে বলে তাঁরা জেনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, সাহেদ নামে এক স্থানীয় যুবক গাড়িটি থানায় নিয়ে এসে রেখে যান। তখন ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশ অবগত ছিল না।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
২৩ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে