
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’
গয়েশ্বর বলেন, ‘পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।’
শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।
জামায়াতের উদ্দেশে গয়েশ্বর আরও বলেন, ‘জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না, এ কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতাযুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়, তার মানে এই না লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কী, জনসমক্ষে বলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।’
ইটাখোলা মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার।
এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে ইটাখোলা মোড়ে ৪ জন শহীদসহ সকল শহীদকে স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
১১ মিনিট আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৪ মিনিট আগে
বরিশাল নগরীতে ভবন বাড়ছে, তবে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায় বাড়ছে না। বরং কিছু কিছু ক্ষেত্রে কমেছে এই করের পরিমাণ। কয়েক বছরের ব্যবধানে ৪ লাখ টাকার কর কমিয়ে দেড় লাখে নামানো হয়েছে, এমন নথিও পাওয়া গেছে। সূত্র বলছে, এমন পরিস্থিতিতে গত ৩ বছরে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি...
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে আটটি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভা এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মিলে সড়কের পাশের ওই জমি দখল করে দোকানঘরগুলো নির্মাণ করেছেন বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
২৫ মিনিট আগে