
আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হলো না উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতার। নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই নেতার নাম আলম হাজারী। তিনি উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ছোটশালঘর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর থেকে তিনি এলাকায় থেকেই ব্যবসাবাণিজ্যসহ ইউনিয়ন পরিষদ সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা থানা সীমান্ত এলাকায় যুবলীগের একটি ঝটিকা মিছিল হয়। পরে রাতে অভিযান চালিয়ে আলম হাজারীকে অর্থের জোগানদাতা হিসেবে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগানদাতা হিসেবে নাশকতা মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী শহরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে