Ajker Patrika

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল শিশুকন্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৯
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল শিশুকন্যা
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা। ছবি: সংগৃহীত

বাবা বাঁধা বাজারের একটি খুঁটির সঙ্গে। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এল ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য বাজারের দোকান থেকে কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। বাবা-মেয়ের এই দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। পরে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা। ছবি: সংগৃহীত
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে গতকাল শুক্রবার রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে আজ শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়েটি। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। পরে নিজের হাতে বাবাকে খাবার খাওয়ায়।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে রুটি তুলে দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে মেয়েটি ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির মমতার দৃশ্যটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা। ছবি: সংগৃহীত
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা। ছবি: সংগৃহীত

পরবর্তী সময়ে আজ সকাল ৯টার দিকে উজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটি অনিক সরদারের কাছ থেকে একটি মুচলেকা রেখে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, ‘চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছেন—এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা মুচলেকা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেন বলে আমরা জানতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত