
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদমাঠ থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিযোগীরা আমবাড়ীয়া নতুন বাজারে গিয়ে দৌড় শেষ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটি এ আয়োজন করে। এতে বিভিন্ন বয়সী শতাধিক প্রতিযোগী অংশ নেন।
প্রায় ২০ মিনিটে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া জেলা দলের অ্যাথলেট রোহান মণ্ডল। আর মাত্র ১১ বছর বয়সে প্রতিযোগিতায় পঞ্চম হয়েছেন তুহিন হোসেন।
তুহিন হোসেন বলেন, ‘গ্রামে এমন দৌড় আগে কখনো হয়নি। সবার দেখাদেখি আমিও পাঁচ কিলোমিটার দৌড়েছি। সবার ছোট হলেও পঞ্চম হয়ে ভালো লাগছে।’

প্রথম হওয়া রোহান মণ্ডল বলেন, ‘অনেক কষ্ট করে প্রথম হয়েছি। প্রত্যন্ত গ্রামে এমন খেলার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আগামীতে সব ধরনের খেলাধুলার বড় আয়োজন করা উচিত।’
গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ বলেন, ‘গ্রামের ছেলেরা এত সুন্দর আয়োজন করেছে, এটা আমাদের জন্য গর্বের। এ ধরনের খেলা নিয়মিত হলে তরুণরা খেলাধুলার দিকে ঝুঁকবে। এতে সমাজ থেকে মাদকসহ নানা ধরনের অপরাধ অনেকটাই কমানো সম্ভব।’
গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেন বলেন, ‘প্রতিকূলতা পেরিয়ে প্রত্যন্ত গ্রামে এমন আয়োজন তরুণ সমাজের কাছে নতুন বার্তা দিয়েছে। খেলাধুলার মাধ্যমে ধর্মীয় চেতনা ও সামাজিক সচেতনতা একসঙ্গে তুলে ধরার এ উদ্যোগ প্রশংসনীয়।’
আয়োজক সংগঠনের সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি তরুণদের রক্তদানে উৎসাহিত করতেই আমরা এ ম্যারাথনের আয়োজন করেছি। মানুষের ব্যাপক সাড়া পেয়ে আমরা অভিভূত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বগুড়ার ধুনট উপজেলা ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর, অ-আপসযোগ্য এবং ফৌজদারী অপরাধ হওয়া সত্ত্বেও এলাকাবাসী বিষয়টি সালিসে মীমাংসার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের
৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. আবুল কালাম ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক।
১৫ মিনিট আগে
সন্তানের মৃতদেহ একটু ছুঁয়ে দেখার আকুতি নিয়ে অপেক্ষায় রয়েছেন বাবা-মা। গত ১৭ টি দিন যেন ১৭ টি বছরের সমান দীর্ঘ। তাঁদের সেই ব্যথাভরা অপেক্ষার অবসান হতে চলেছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত নয়জন শ্রমিকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
২০ মিনিট আগে
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বুধবার বিকেলের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ
৪১ মিনিট আগে