রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত রওশন আরার মেয়ে রুনা আক্তার বলেন, হাজারীবাগের কালুনগর বেড়িবাঁধ এলাকায় তাদের বাড়ি। দুই বছর আগে তাঁর স্বামী সাব-ইন্সপেক্টর আমিনুর রহমান ও সাবেক বিজিবি সদস্য আব্দুর রশীদের সঙ্গে শেয়ারে কালুনগরে সাড়ে ১৮ শতাংশ জমি কেনেন। কিছুদিন পর থেকে রশীদ তাদের জমিও দখল করতে চান। এসব বিষয় নিয়ে বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল।
তিনি আরও বলেন, ‘গত রাতে আমি ও আমার স্বামী বাইরে ছিলাম ৷ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রশীদের নেতৃত্বে ৫ থেকে ৬ জন লোক আমাদের ঘরে ঢুকে আমার মা রওশন আরা (৬০), ভাই লিটন (৪০) ও আমার ছেলে রোহানকে (১০) রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে আমার মা মারা যান। আমার ভাই লিটন ও আমার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবেক বিজিবি সদস্য ও পুলিশের এসআই আমিনুর রহমানের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা আছে। গতরাতে কয়েকজন মিলে আমিনুরের বাসায় হামলা করে। এতে রওশন আরা নামে এক নারী মারা যান।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে