
কক্সবাজারের রামুতে অরবিন্দু বড়ুয়া কালু (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি টাম্বু বড়ুয়াসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও স্বজনেরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রামু মৈত্রী বিহারসংলগ্ন মাঠে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় গ্রামবাসী বিমল বড়ুয়া, নিহত বৃদ্ধের স্ত্রী নমিতা বড়ুয়া, বোন বিধু বড়ুয়াসহ স্থানীয়রা।
নিহত কালুর বাড়ি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেরংলোয়ায়। অভিযুক্ত প্রধান আসামি টাম্বুও একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, ১৩ এপ্রিল ভোরে পূর্ব মেরংলোয়ায় মন্দিরের জন্য ফুল তুলতে যান কালু। এ সময় টাম্বু বড়ুয়া মদ খেয়ে মাতলামি করছিলেন। কালু এ নিয়ে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে তাঁকে খুন করেন টাম্বু। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টাম্বু বড়ুয়া একটি রক্তমাখা ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। প্রধান আসামি টাম্বু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখ হচ্ছে।

রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৪ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাজীপুর টু ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগে