Ajker Patrika

মেয়ের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বাবার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৭
মেয়ের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বাবার
নিহত লোকমান হোসেন। ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। সে অনুযায়ী বাড়িতে সব আয়োজন চলছে। হাতে সময় বেশি নেই। তাই আজ মঙ্গলবার ভোরেই কেনাকাটা করতে বেরিয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কেনাকাটা শেষে গাড়ির জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মাছবাহী একটি ট্রাকের চাপায় মৃত্যু হয় তাঁর।

গাজীপুরের সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরের জেসন গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে ট্রাকে থাকা এক ব্যবসায়ীরও মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় ট্রাকের সামনের অংশ।

নিহত লোকমান হোসেন সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের বিয়ের কেনাকাটা শেষে লোকমান হোসেন বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির মাছবাহী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। আহত লোকমান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

নিহত লোকমান হোসেনের স্বজন মনোয়ার হোসেন বলেন, আগামী শুক্রবার লোকমান মিয়ার কন্যার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। আজ ভোরে কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত