
জঙ্গলের যূথবদ্ধ জীবন থেকে কবে, কীভাবে শহরের বাসিন্দা হয়ে গেল ‘বাদশা বাহাদুর', তা কেউ জানে না। কার ফাঁদে আটকা পড়ে সারা জীবন সার্কাসের দলে কেটে গেল, তা-ও অজানা। মানুষকে বিনোদন দিতে দিতে যখন ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়ল, তখন তার মিলল ছুটি। এখন থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানা হবে বাদশা বাহাদুরের ঠিকানা।
প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মহাস্থান এলাকায় দীর্ঘদিন সার্কাসে ব্যবহৃত বাদশা বাহাদুর নামের হাতিটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার রাত ৮টায় মহাস্থানের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় বাদশা বাহাদুরকে দিয়ে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
পরে ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে হাতিটির সুস্থতা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে বাদশা বাহাদুরকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতির মালিক স্বেচ্ছায় একে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হলো।’
জিয়াউর রহমান জানান, চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এমপি মজিবর রহমান সরওয়ার বলেছেন, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলা হয়েছে।
২৫ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কিছু দূর থেকে তাঁর ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
২৭ মিনিট আগে
কিশোরীকে মারধর করলে একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় অভিযুক্ত আনোয়ার হোসেন তাকে ধর্ষণ করে নিচতলায় পানির হাউসে ফেলে রেখে যান।
১ ঘণ্টা আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে