জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে ওই মামলায় হরমুছ আলী (২৮) নামের এক মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক। হরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামাড়া এলাকার মৃত ফরমান আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসান র্যাব-১৪-এর সদস্যরা। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে জামালপুর শহরের উদ্দেশে যাচ্ছিলেন হরমুছ আলী। গোপন খবরের ভিত্তিতে তাঁকে আটক করে তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় করা মামলায় আজ দুপুরে হরমুছ আলীকে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪০০ গ্রাম হেরোইনসহ হরমুছ আলী নামের এক মাদক কারবারিকে আটক করে র্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শাকিল আহমেদের জন্য সম্পদ বিবরণীর ফরম নম্বর ০০৭২১৩ এবং ফারজানা রূপার জন্য ০০৭২১৪। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের নিজেদের নামে থাকা সম্পদের পাশাপাশি স্বামী বা স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে...
৩ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীরে ভেসে আসা অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতের নাম রোজামনি (১৫)। সে ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের মো. জাফর হোসেন ও রুনা বেগমের মেয়ে।
৫ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে গৃহবধূ কামরুন আক্তার হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। ডাকাতি ও হত্যার ঘটনায় কালীগঞ্জ থানা-পুলিশ, র্যাব-১, ডিবি ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার বিচারহীনতার শঙ্কা প্রকাশ করেছে।
৮ মিনিট আগে
মেহেরপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ইউপি সদস্য মো. কলিমুদ্দিন কালুকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১০ মিনিট আগে