
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রাষ্ট্র সংলাপের সদস্যসচিব আ ন ম আয়াশসহ বেশ কয়েকজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চিকিৎসা নেওয়ার সময় হাসপাতালে শান্তা ফারজানাসহ তাঁর দলের নেতাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে বিপরীত পক্ষের বিরুদ্ধে।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছিল। এ সময় এসডিএফের নেতা আ ন ম আয়াশসহ কয়েকজন সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়।
এসডিএফের নেতারা বলেন, সন্ধ্যার দিকে প্রেসক্লাবের সামনে শান্তা ফারজানার অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। এ সময় তাঁরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা করেন শান্তা ফারজানার লোকজন।
তবে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদি মোমিন বলেন, ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে কর্মসূচি পালন করছিলেন তাঁরা। সেখানে অনেক সাংবাদিক ছিলেন। হঠাৎ আয়াশসহ লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোনও কেড়ে নেন।
হাসপাতালে প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, শান্তা ফারজানা, আ ন ম আয়াশসহ উভয় পক্ষের আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় মঞ্চ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীসহ তাঁর অনুসারীরা হাসপাতালে গিয়ে স্লোগান দেন। ফাহিম ফারুকী এ সময় বলেন, শান্তা ফারজানা প্রেসক্লাবের সামনে জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে গ্রেপ্তার করতে হবে। এ সময় মঞ্চ২৪-এর নেতা-কর্মীরা শান্তা ফারজানাকে অবরুদ্ধ করে রাখেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। এ সময় প্রায় দেড় ঘণ্টা জরুরি বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত হয়। রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বর্তমানে এক পক্ষ হাসপাতালের বাইরে এবং অপর পক্ষ হাসপাতালের ভেতরে অবস্থান করছে।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
১২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৩৮ মিনিট আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
২ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
২ ঘণ্টা আগে