
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যান।
একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে চুনারুঘাট সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তিনটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বরিশালের মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রে ভুল বিষয়ের নাম ও কোড থাকায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি রিপা দেওয়ান নামে এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ঘটনায় হতাশ হয়ে পড়েছে ওই শিক্ষার্থী ও তার পরিবার।
১১ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
৪২ মিনিট আগে
এক বছর বয়সে বাবাকে হারানোর পর দাদা-দাদির কাছে বড় হয় আকাশ ইসলাম। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবরে ফুফু তাঁকে কুষ্টিয়া শিশু পরিবারে ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে এখন তিনি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত।
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
২ ঘণ্টা আগে