ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে পরপর দুই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে ৭০টি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২টি শিশু ভর্তি হয়েছে। এই সময়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২৫টি শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৬টি শিশু।
গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৪৬১টি শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৫টি শিশু। এই সময় মোট মৃত্যু হয়েছে ৭০টি শিশুর।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, দুই দিনে ৫ মাস বয়সী ছেলে শিশু ও ৭ মাস বয়সী মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ মাস বয়সী শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। এর আগের ২৪ ঘণ্টায় ৭ মাস বয়সী এক মেয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি জেলার সদর উপজেলায়।
তিনি বলেন, হামের প্রকোপ কমছে না। নিয়মিত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরছে। হাসপাতালে এখনো কোনো আইসিইউ স্থাপন হয়নি বলেও জানান তিনি।

ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
৪ মিনিট আগে
শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
১০ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১৪ মিনিট আগে